বাগেরহাটের কচুয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৯৪ পিস ইয়াবা(মাদক) ট্যাবলেটসহ ইমরান শেখ (২৪) নামে এক যুবক গ্রেফতার হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার বয়ারসিংগা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ইমরান শেখ বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পার নওয়াপাড়া গ্রামের মৃত: মুজিবর শেখের ছেলে।
কচুয়া থানার ওসি মোহাম্মদ আল মামুন বলেন, ইমরান কে আটকের সময় তার সঙ্গে থাকা নীল রঙের পলিথিনের জিপার ব্যাগ তল্লাশি করে ৯৪ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীকে মাদকসহ মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে।#az