শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

আইজিপির বাড়ির সংযোগ সার্ভিস তার চুরির ঘটনায় গ্রেফতার ৩ 

বাগেরহাট প্রতিনিধি / ৭৬ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

 

বাগেরহাটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়িতে চুরির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করছে পুলিশ। তবে বাড়িতে চুরির খবরটি সত্য নয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। বুধবার (১৮ মার্চ) দুপুরে পুলিশ সুপার মো. হাছান চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।  

জানা যায়, সোমবার (১৭ মার্চ) সার্ভিস তার চুরির বিষয়টি থানা পুলিশের নজরে আসার পর অভিযান পরিচালনা করে জড়িত ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এসময় চুরি যাওয়া তার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত তিনজন হলো, মো রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো চঞ্চল শেখ (৩৮)। এদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।  

বাগেরহাটের পুলিশ সুপার মো. হাছান চৌধুরী সাংবাদিকদের বলেন, বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে “আইজিপির বাসভবনে চুরির ঘটনা সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়। সংবাদটি আমাদের নজরে এসেছে। প্রকৃতপক্ষে আইজিপির বাসভবনে  কোন ধরণের চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিছু গণমাধ্যম এ ধরণের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। প্রকৃত ঘটনা হল গেল সোমবার (১৬ মার্চ) রাত ১১টার সময় ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিড়ে মাটিতে পড়ে যায়, পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়।#  sk


এই বিভাগের আরও খবর