বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

উত্তাল ডেস্ক: / ২২১ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।”

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ঈদের নামজ আদায় করবেন। প্রধানমন্ত্রীও ঈদের নামাজ আদায়ের সম্মতি প্রকাশ করেছেন। একসঙ্গে দুই ভিভিআইপিকে নামাজ পড়তে দেখা যাবে।

তিনি জানান, জাতীয় ঈদগাহে নারীসহ ৪০ হাজার মুসল্লির নামাজ আদায় করার সুযোগ থাকবে। নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে।#SM


এই বিভাগের আরও খবর