উন্নয়ন ও শৃঙ্খলার নতুন বার্তা নিয়ে চিতলমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে নেয়ামত খান।
বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবেক বারবার কারাবরণকারী সংগ্রামী ছাত্রনেতা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য, বর্তমান চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নিয়ামত আলী খান আসন্ন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জোর প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
বর্ণাঢ্য ব্যবসায়িক ও রাজনৈতিক জীবনের পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়ন করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। নিয়ামত খান প্রতিটি ওয়ার্ড ও বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সভা-সমাবেশে উপস্থিত থেকে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।
নিজের প্রার্থিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নিয়ামত খান বলেন, জনসেবামূলক কাজ ভালোবাসি বলে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সিদ্ধান্ত নিয়েছি।
সচেতন মহলের মতে, একজন শিক্ষিত, সৎ, স্বনামধন্য ব্যবসায়ী ও রাজনৈতিক জনপ্রতিনিধি হিসেবে এগিয়ে আসা এলাকার সামাজিক ও রাজনৈতিক কাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত।
চিতলমারী সদর ইউনিয়ন বাসী একজন যোগ্য নেতৃত্বের অপেক্ষার প্রহর গুনছে।
ad kn