বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

বাগেরহাটে ৬৪ কেজি গাজাসহ বহনকারী গ্রেফতারপিকআপ জব্দ

বাগেরহাটি প্রতিনিধি: / ৭৪ টাইম ভিউ
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ, ২০২৬



র‌্যাপিড একশন ব্যাটালিয়ান র‌্যাব খুলনা-৬ এর অভিযানে বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে ৬৪ কেজি গাজাসহ মোঃ মানজারুল ইসলাম সিকদার (৩৭) নামের একজন মাদক বহনকারী গ্রেফতার হয়েছে। এ সময় গাজা বহনের পিকআপটিও জব্দ করা হয়েছে। গ্রেফতার মানজারুল পিরোজপুর জেলা সদরের চালিতাখালী এলাকার হাসেম সিকদারের ছেলে। কচুয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম সোমবার সকালে বলেন, খুলনা র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন খবরের ভিত্তিতে রবিবার রাতে বাগেরহাট-পিরোজপুর সড়কের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় চেকপোষ্ট বসিয়ে পিকআপসহ মানজুরুল কে আটক করে। এ সময় পিকআপে তল্লাশি চালিয়ে মোট ৬৪ কেজি গাজা উদ্ধার করে। পরে গাজা ও পিকআপসহ তাকে কচুয়া থানায় সোপর্দ করে। এ ঘটনায় র‌্যাব-৬ এর পরিদর্শক কুদ্দুস বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছেন। সোমবার মানজারুল কে আদালতে সোপর্দ করা হয়েছে।#az


এই বিভাগের আরও খবর