বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিসিএস ফোরামের ৩৩তম বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত

উত্তাল ডেস্ক: / ১০ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

একাদশ বিসিএস ফোরামের ৩৩তম বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একাদশ বিসিএস ফোরামের ৩৩তম বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন।

ঢাকা, ১ এপ্রিল: একাদশ বিসিএস ফোরামের ৩৩তম বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সুপ্রভা কমিউনিটি সেন্টার, আবাস ভবন (ভবন নং-৭৫/এ, রোড নং-৫/এ, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২০৯)-এ যথাযথ মর্যাদায় সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ফোরামের প্রায় ৪০০ জন সদস্য উপস্থিত ছিলেন।
সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠীত নিবন্ধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ১০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ বর্ষপূর্তি অনুষ্ঠান আরম্ভ হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক এ.কে.এম ইহসানুল হক, প্রাক্তন সচিব, একাদশ বিসিএস ফোরাম। সভাপতির বক্তব্য রাখেন ফোরামের সভাপতি ডঃ মোঃ ফরিদুল ইসলাম, প্রাক্তন সচিব তিনি তার বক্তব্যে ফোরামের রেজিস্ট্রেশান ও একটি অফিস করার উদ্যোগ গ্রহণের কথা অবহিত করেন।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের পরিবেশে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, গান ও আবৃত্তির মাধ্যমে উপস্থিত সদস্যদের মনোরঞ্জন করা হয়। সদস্যদের জন্য বিশেষভাবে আয়োজিত নৈশভোজ পরিবেশন করা হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে একাদশ বিসিএস ফোরামের ৩৩ বছরের গৌরবোজ্জ্বল যাত্রার কথা স্মরণ করেন এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ফোরামকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তাঁরা বলেন, সামাজিক দায়বদ্ধতা এবং পেশাগত উৎকর্ষতার মাধ্যমে একাদশ বিসিএস ফোরাম দেশ ও জাতির সেবায় আরও অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে সকল সদস্যবৃন্দ সহসা আরও একটি একত্রিত হবার সুযোগ সৃষ্টি করার প্রত্যাশা করেন। ফোরামের পক্ষ থেকে সকল অতিথি, সদস্য এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।


এই বিভাগের আরও খবর