শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

বাগেরহাটে মশক নিধন ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: / ৯৮ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬


সারা দেশে এখনো ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। প্রতিদিনই এ রোগে আক্রান্ত হচ্ছে বহু মানুষ। এ পরিস্থিতিতে বাগেরহাটে বিভিন্ন এলাকায় ডেঙ্গুমুক্ত রাখতে নিয়মিতভাবে মশক নিধন কর্মসূচি চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন।
শনিবার( ১৮ এপ্রিল) সকালে সদর উপজেলার দশানি পঁচা দিঘির পাড় সংলগ্ন শিশু সোধানাগার (সেভ হোম)বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার সহযোগিতায় পঁচা দিঘির পাড় সংলগ্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের সভাপতি সার্জেন্ট অবঃ মোঃ মাহফুজুর রহমান,সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোঃ অবঃ মোঃ আল মামুন শেখ। উপদেষ্টা সন্মানিত ক্যাপ্টন আব্দুল হক,সহ সভাপতি সার্জেন্ট অবঃ মোঃ নজরুল ইসলাম গাজী,সহ সভাপতি সার্জেন্ট অবঃ মোঃ শামিম হাসান।
সহ সভাপতি কর্পোঃ অবঃ মোঃ রশিদ,সহ সভাপতি সার্জেন্ট অবঃ মোঃ রেজাউল কবির রতন।
সহ সভাপতি সার্জেন্ট অবঃ মোঃ আব্দুল আলিম,যুগ্ম সাধারণ সম্পাদক সার্জেন্ট অবঃ মোঃ শাহিন মোল্লা।
সংগঠনের আইন উপদেষ্টা কর্পোঃ অবঃ মোঃ মারুফ বিল্লা,এবং আরও অনেক প্রবীণ অবঃ সদস্য উপস্থিত ছিলেন।এ উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর