সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

চট্টগ্রামে যৌথ অভিযানে প্রায় ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড

মাসুম হাওলাদার: / ৬১ টাইম ভিউ
আপডেট সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত (১৯ এপ্রিল) রবিবার বিকাল ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা, নৌবাহিনী এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় সী হার্ট ফ্যাক্টরিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত ফ্যাক্টরিতে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের ৩২ লক্ষ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালসমূহ কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরও খবর