মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

চট্টগ্রামে খাদ্যদ্রব্যর কৃত্রিম সংকট নিরসনে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড

মাসুম হাওলাদার: / ৮ টাইম ভিউ
আপডেট সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬


চট্টগ্রামের খাতুনগঞ্জে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যর কৃত্রিম সংকট নিরসনে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড।

সোমবার( ২০ এপ্রিল) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রামের খাতুনগঞ্জে কিছু অসাধু ব্যবসায়ী ভোজ্য তেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরির করার চেষ্টা করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ২০ এপ্রিল সোমবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একাধিক দোকানে দ্রব্য মূল্যের অতিরিক্ত দাম নেওয়া, মূল্য তালিকা হালনাগাদ না করা, খাদ্য দ্রব্যের সাথে অবৈধ কেমিক্যাল সংরক্ষণ করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণসহ খোলা বোতলে ভোজ্য তেল পরিমাণের তুলনায় মাপে কম পাওয়া যায়। পরবর্তীতে বিভাগীয় উপ-পরিচালক জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম এর উপস্থিতিতে উক্ত ব্যবসায়ীদের ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয় এবং জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। তিনি আরও বলেন, জনস্বার্থে ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরও খবর