রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

উত্তাল ডেস্ক: / ৫২ টাইম ভিউ
আপডেট সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে, পাশাপাশি আজ থেকেই তাপমাত্রা কিছুটা কমতে শুরু করতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে শুরু হয়ে আগামী কয়েকদিন দেশজুড়ে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

দেশের আবহাওয়ায় হঠাৎ পরিবর্তনের আভাস পাওয়া গেছে। রোববার ভোর থেকে দুপুরের মধ্যে রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া এবং সিলেট জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।”
আবহাওয়া অফিস জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের আবহাওয়ায় এই পরিবর্তন দেখা দিচ্ছে। এর ফলে দেশের সব বিভাগেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে এবং পরবর্তী কয়েকদিন তা অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে, টানা কয়েকদিনের তাপপ্রবাহের পর আজ থেকে তাপমাত্রা কিছুটা কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে ঢাকা, রাজশাহীসহ দেশের একাধিক অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বৃষ্টিপাতের কারণে ধীরে ধীরে এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ অস্থায়ী বৃষ্টি হতে পারে।”

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং সোমবার রাতে তাপমাত্রা আরও সামান্য হ্রাস পেতে পারে।”সার্বিকভাবে, চলতি সপ্তাহজুড়ে দেশের আবহাওয়ায় এই পরিবর্তনশীল ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।#bl


এই বিভাগের আরও খবর