বাগেরহাটের ফকিরহাটে ২০ পিস ইয়াবাসহ মামুন শেখ (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে ফকিরহাট মডেল থানা পুলিশ বুধবার দুপুরের দিকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মামুন ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের শেখ বাবলুর ছেলে। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট মডেল থানার এসআই শিবলী নোমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মেগনিসতলা থেকে সাতশৈয়া রোড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক বিক্রেতা মামুনকে প্রথমে সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে। এ বিষয়ে ফকিরহাট মডেল থানার অফিসার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।#az