বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

দেশের আট বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি

নিজস্ব প্রতিবেদক: / ৫৬ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

রাজধানীসহ দেশের আট বিভাগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গতকাল বুধবার এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।
তিনি জানান, এই সময়ের মধ্যে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদ শাহীনুল জানান, দেশের নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত বহাল রয়েছে।’
সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। তিনি বলেন, আগামী ৪ থেকে ৫ দিন দেশে ভারী বর্ষণ, বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবণতা অব্যাহত থাকতে পারে।” তবে আগামী ৫ মে থেকে বৃষ্টিপাত কমে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে অপ্রয়োজনে বাইরে বের না হওয়া, বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা এবং নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।#BL


এই বিভাগের আরও খবর