মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস, প্রতারক চক্রের ১৮ সদস্য আটক

রিপোর্টারের নাম / ১৫৭ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার  : নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও প্রতারণার অভিযোগে ১৮ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার  সন্ধ্যায় নওগাঁ জেলা পুলিশ সুপারের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

পুলিশ সুপার জানান, নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতি রোধে জেলা ডিবি পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে শহরের ‘পোরশা রেস্ট হাউস’ ও ‘হোটেল নীল সাগর’ থেকে চক্রের মূলহোতা আহসান হাবিব ও মামুনুর রশিদসহ মোট ১৮ জনকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, চক্রটি ডিজিটাল ডিভাইস ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি সর্বোচ্চ ১৮ লাখ টাকা পর্যন্ত আদায়ের চুক্তি করেছিল। অভিযানে তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন এবং নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা জব্দ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (নিয়ন্ত্রণ) আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।#


এই বিভাগের আরও খবর