বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

গ্রীষ্মকালীন সেনা মহড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তাল ডেস্ক: / ৫৫ টাইম ভিউ
আপডেট সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

দেশের ইতিহাসে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রথম কোনো প্রধানমন্ত্রী মাঠপর্যায়ের প্রশিক্ষণ এলাকায় গিয়ে সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়ে তাদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করলেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী আকস্মিকভাবে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হন। সেখানে তিনি পায়ে হেঁটে প্রশিক্ষণ এলাকার বিস্তীর্ণ অংশ পরিদর্শন করেন এবং চলমান মহড়ার বিভিন্ন ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।”
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ‘ফার্ম বেজ’র বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসার (সিও) তাঁকে প্রশিক্ষণের অগ্রগতি, কৌশলগত প্রস্তুতি এবং মহড়ার সামগ্রিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা (Verbal Order) মনোযোগ দিয়ে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত ‘রেইড’ (Raid) মহড়া সরাসরি প্রত্যক্ষ করেন। এছাড়া যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ, রণকৌশল প্রয়োগ, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ও ঘুরে ঘুরে দেখেন।

একপর্যায়ে প্রধানমন্ত্রী সেনা বাঙ্কারে নেমে প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তা ও সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন এবং রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছেও গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন।”
পরিদর্শনের শেষদিকে প্রধানমন্ত্রী মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার তাদের সঙ্গে বসেই গ্রহণ করেন। পাশাপাশি চা পান করে কিছু সময় কাটান। সরকারপ্রধানকে নিজেদের মাঝে পেয়ে প্রশিক্ষণে অংশ নেওয়া সেনাসদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

পরে সেনাসদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে।
জাতীয় সংকট ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।”

এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।#BL


এই বিভাগের আরও খবর