বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

কোস্ট গার্ডের অভিযান:মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সারসহ পাচারকারী আটক

মাসুম হাওলাদার : / ৩২ টাইম ভিউ
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সারসহ পাচারকারী আটক।

সোমবার ১৩ জুলাই রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসাধু চক্র বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) রাসায়নিক সারের নকল মোড়ক ব্যবহার করে সার ও সিমেন্ট অবৈধভাবে মিয়ানমারে পাচারের প্রস্তুতি নিচ্ছে। এপ্রেক্ষিতে চট্টগ্রাম বর্হিনোংগরে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়।

১৩ জুলাই ২০২৬ সোমবার বিকাল ৫টায় চট্টগ্রামের বহিঃনোঙর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন ৩টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ২,৪০০ বস্তা সিমেন্ট, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) নকল মোড়কে মোড়কজাত ২৫০ বস্তা ডাই-অ্যামোনিয়াম ফসফেট (DAP) সার, পাচারকাজে ব্যবহৃত ৩টি বোট এবং ২২ জন পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত পাচারকারী, জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালানসহ সকল ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর