শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

দেশের রাজনীতি আওয়ামী লীগই হত্যা করেছিল: জামায়াত আমীর শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: / ২৪
আপডেট সময়: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬


জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়েতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, আমরা মনে করিনা এখনই আওয়ামী লীগ রাজনীতে আসার উপযুক্ত। কারণ এই দেশের রাজনীতি তারাই হত্যা করেছে। তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অসংখ্য মায়ের বুক খালি করেছিল, অসংখ্য মানুষ ঘুম হয়েছিল, গুম হওয়া মানুষের সকলে ফিরে আসেনি এখনও। এই অবস্থায় আওয়ামী লীগ আবার রাজনীতিতে চলে আসবে! যেকোন খোলস বদলিয়ে, এটা জাতির জন্য দুঃখজনক।

বরং প্রতিমুহুর্তে তাদের উসকানি অব্যাহত আছে। এরকম একটি দল যারা খুন করল, গুম করল, একটি জেনারেশনের বিরুদ্ধে গেল, তারা আবার কোন ধরণের অনুসোচনা ছাড়া শুধু দল ভারি করার জন্য আমি তাদেরকে দলে তাদের দলে নিব। এটা খুবই অন্যায়, জঘন্ন অপরাধ। এটা যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, বন্দি বিনমিয় চুক্তি থাকার পরেও, সরকার কেন হাসিনাকে ফিরিয়ে আনছে না, এটা সরকার জানে। তবে আমরা মনে করি, সরকারের নিজ দায়িত্বেই হাসিনাকে ফিরিয়ে আনা উচিত। তার বিচার করা প্রয়োজন।”শুক্রবার (০৭ আগস্ট) বেলা সাড়ে ১০টায় বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিক ও গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের সফলতা-ব্যর্থতা ও ভবিষ্যৎ সম্পর্কে বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, সরকারী দলের পারফরমেন্স জনগন বিবেচনায় নিবে ৫ বছর, দেশ চালাবে ৫ বছর, বিরোধী দলেরও ৫ বছর। এখন সরকার ব্যর্থ না সফল তা সরকারি দল বলুক। আর জনগনতো বলছেই।

বাগেরহাট জেলা জামাতের আমির অনার রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মশিউর রহমান, বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা জামাতের সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুছসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।”পরে বাগেরহাট আলী মাদরাসায় জামায়াতে ইসলামীর রোকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমীরে জামায়াত। রোকন সম্মেলন শেষে নেতাকর্মীদের নিয়ে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে জুমআর নামাজ আদায় করেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।#sm


এই বিভাগের আরও খবর