“তোমার আকাঙ্ক্ষা হোক আকাশ ছোঁয়া” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণমালা শিক্ষাকুঞ্জের এক বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ শুক্রবার (২১ অগাস্ট) সকাল ১০টায় শহরের টাইম স্কয়ারের চার তলার হল রুমে প্রধান অতিথি ফিতা ও কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় অনুষ্ঠানে রিফাত পারভিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক নান্নু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি) রানা। বিশেষ অতিথি নওগাঁ জেলা পুষ্টিবিদ তামান্না ইসলাম তন্নী, রুমিয়া নার্সিং ইনস্টিটিউট এর চেয়ারম্যান, মুরাদ হোসেন, নওগাঁ জেলা মাল্টিপারপাস কোন অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সেক্রেটারি এম মাসুদ রানা, বর্ণমালা শিক্ষাকুঞ্জের পরিচালক হাবিবা সুলতানা এছাড়াও বর্ণমালা শিক্ষাকুঞ্জের সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীসহ অভিভাবকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্ণমালা শিক্ষাকুঞ্জ আমাদের নওগাঁ জেলার শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মানসম্মত শিক্ষা দানে প্রতিষ্ঠানটির এই নিরলস প্রচেষ্টা প্রশংসনীয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন আয়োজনে কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে উদযাপন হয়। #