মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সন্ত্রাস,নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি: / ৪৮
আপডেট সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় বাগেরহাট সদর উপজেলা বিএনপির আয়োজনে ষাটগম্বুজ ইউনিয়নের খানজাহান আলী মাজার মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ বুলু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক নেতা শরীফ মোস্তফা জামান লিটু, মোহাম্মদ মঈন উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, ছাত্রদলের সাধারণ সম্পাদক নেয়ামুল কবির রাহুল, বিএনপি নেতা মিসেস মনিরা ইসলাম, আব্দুস সালাম জুয়েলসহ সদর উপজেলার ১০টি ইউনিয়ন থেকে বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।#smL


এই বিভাগের আরও খবর