বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

স্মার্ট ব্যাংকিং প্রসারে খুলনায় পূবালী ব্যাংকের বিশেষ সেমিনার ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধিঃ / ১১২
আপডেট সময়: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬



দেশে ক্যাশলেস লেনদেন ব্যবস্থা জোরদার এবং ‘বাংলা কিউআর’ (Bangla QR) পেমেন্ট প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে খুলনায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন ২০২৬। আজ বুধবার, (৭ অক্টোবর) নগরীর বিজয়গাঁথা কমিউনিটি সেন্টার থেকে শিববাড়ি হয়ে র‍্যালি সহকরে ক্যাম্পেইনের আয়োজন করে পূবালী ব্যাংক পি.এল.সি.খুলনা ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের নির্বাহী পরিচালক জনাব শামসুল আরেফীন।
পূবালী ব্যাংক পিএলসি উপমহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চল প্রধান জনাব শেখ মোঃ সামছুদ্দোহা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আনিসুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের পরিচালক জনাব এস. এম. কামালুজ্জামান কামাল, অতিরিক্ত পরিচালক জনাব এন. এ. এম. সারওয়ারে আখতার এবং পূবালী ব্যাংক পিএলসির এডিসি বিভাগের উপমহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান জনাব মোঃ রবিউল আলম।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব শামসুল আরেফীন বলেন,
সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাল লেনদেনে যেতে হবে,এতে করে ছিনতাই হওয়ার ঝুকি কমবে এবং বাংকে যাওয়া আসার ঝামেলা কমবে সাথে লেনদেনের খরচ ও কমবে।##

শিশির রঞ্জন মল্লিক খুলনা।


এই বিভাগের আরও খবর