শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ^ দৃষ্টি দিবস উযযাপন, বিনা মুল্যে আই ক্যাম্প পরিচলনা

বাগেরহাট প্রতিনিধি। / ২৮
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬



বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক ও সিভিল সার্জন অফিসের আয়োজনে বাগেরহাটে বিশ^ দৃষ্টি দিবস-২০২৬ উযযাপন করা হয়েছে। এ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিস সম্মুখে র‌্যালী , আলোচনা সভা ও ষাটগম্ভুজ এলাকায় বিনামুল্যে ১০০ জন রোগীকে চোখের চিকিৎসা প্রদান করা হয়। র‌্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন আ.স.মু মাহাবুবুল আলম। বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসী. মেডিকেল অফিসার ডাঃ ঋয়াদউজ্জামান, ব্র্যাকের এরিয়া ম্যানেজার সঞ্জয় কুমার বিশ^াস, ফিল্ড অর্গানাইজার সোহাগ মিস্ত্রি প্রোঃ অর্গানাইজার মোঃ জুয়েল ও মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।

বাগেরহাট সিভিল সার্জন অফিসের আয়োজনে ও ব্র্যাকের স্বাস্থ্য কর্মসুচী ও ভিশন স্প্রিং এর সার্বিক সহযোগিতায় বিশ^ দৃষ্টি দিবসের র‌্যালী ও আলোচনা সভাশেষে সদরের ষাটগম্ভুজ এলাকায় বিনামুল্যে চক্ষু-চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়। এখানে শতাধিক রোগী কে বিনামুল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।#az


এই বিভাগের আরও খবর