শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি: / ৯
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬


মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ) সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো.মনিরুল ইসলাম।

সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায়

সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, বিভিন্ন সমস্যা ও এর সম্ভাব্য সমাধান এবং জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে শৃঙ্খলা, সততা, জনবান্ধব আচরণ ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দ্রুত সেবা প্রদান এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম তাঁর বক্তব্যে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি পূজামণ্ডপ, গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সমন্বিত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে গুজব, অপতৎপরতা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা প্রদান করেন।

সভা শেষে সেপ্টেম্বর ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পর্যায়ে পুরস্কার প্রদান করা হয়। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক সরকার আবদুল্লাহ আল মামুন। শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সদর মডেল থানার এসআই ওবায়দুল্লাহ। শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা নির্বাচিত হন সদর ট্রাফিক বিভাগের সার্জেন্ট কমলেশ বিশ্বাস। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার এএসআই আবু তালেব।

এ ছাড়া পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তিনজন পুলিশ কর্মকর্তাকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। জুড়ী থানার এসআই মো. শামীম উদ্দিন দুই আসামিকে গ্রেপ্তার, দুজনের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধারের জন্য শ্রীমঙ্গল ট্রাফিকের সার্জেন্ট রয়েল দেবনাথ ট্রাফিক দায়িত্ব পালনকালে ছিনতাইকারী গ্রেপ্তার ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য।
জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম দুটি পৃথক মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বিশেষ পুরস্কার লাভ করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোস্তাফিজুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর