শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মৌলভীবাজার প্রতিনিধি: / ৭
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬


মৌলভীবাজারের ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৫ মামলায় সাড়ে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর)
মৌলভীবাজার পৌর এলাকায় জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং সড়কে সৃষ্ট জনদুর্ভোগ কমাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৫ মামলায় সাড়ে ৬ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেন
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস।
অভিযানকালে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১০৯ ধারায় এ অর্থদণ্ড প্রদান করা হয়।
পুলিশ ও আনসার বাহিনীর টিমের সহযোগিতায় এ অভিযানে পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার সাদাত সার্বিক সহযোগিতা করেন।#


এই বিভাগের আরও খবর