মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

বাগেরহাটে যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার নেটওয়ার্ক গঠনে ওরিয়েন্টেশন

বাগেরহাট প্রতিনিধি: / ৫৪
আপডেট সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬


বাগেরহাটে যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার নেটওয়ার্ক গঠনে ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত,১২ অক্টোবর : তরুণ-তরুণীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা এবং যুব নেতৃত্ব বিকাশের লক্ষ্যে বাগেরহাটে একটি জেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দশানীর ধানসিঁড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দলিত-এর বাস্তবায়নে ‘ইয়ুথ শেয়ার-নেট প্রকল্প’-এর আওতায় এ সেশনের আয়োজন করা হয়। কর্মসূচিতে ২০ জন তরুণ-তরুণীসহ সরকারি প্রতিনিধি ও সাংবাদিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. প্রদীপ কুমার বকশী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বাগেরহাট। সেশন পরিচালনা করেন শাকিরুন আক্তার, প্রজেক্ট ম্যানেজার, ইয়ুথ শেয়ার-নেট প্রকল্প, দলিত।
আলোচনায় যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকারের মৌলিক ধারণা, তরুণদের স্বাস্থ্যগত চ্যালেঞ্জ, শারীরিক স্বায়ত্তশাসন, মর্যাদা ও নিরাপত্তা, সামাজিক কুসংস্কার এবং স্বাস্থ্যসেবা প্রাপ্তির প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, স্থানীয় পর্যায়ে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ, যুব নেতৃত্ব বিকাশ, সহপাঠীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং একটি কার্যকর যুব SRHR নেটওয়ার্ক গঠনের রূপরেখা নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, তরুণ-তরুণীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সঠিক তথ্য ও সচেতনতার অভাব দূর করা এবং তাদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যুবদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের মাধ্যমে বাগেরহাট জেলায় একটি যুব SRHR নেটওয়ার্ক গঠনের ভিত্তি তৈরি হবে, যা ভবিষ্যতে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং অধিকারভিত্তিক উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখবে।
‘তরুণের কণ্ঠ, তরুণের নেতৃত্ব—SRHR-এ অধিকার ও মর্যাদার পথে এগিয়ে চলি’—এই মূল বার্তাকে সামনে রেখে কর্মসূচিতে যুবদের নেতৃত্বে স্বাস্থ্য ও অধিকারবিষয়ক সচেতনতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পটি AmplifyChange-এর অর্থায়নে, RedOrange Bangladesh-এর সহযোগিতায় এবং দলিত-এর বাস্তবায়নে পরিচালিত হচ্ছে। প্রকল্পটির কর্মপরিধি খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল ও বাগেরহাট জেলায় ।


এই বিভাগের আরও খবর