বাগেরহাটে জেলা প্রশাসনের সঙ্গে কোরিয়ান প্রতিনিধি দলের মতবিনিময়
বাগেরহাটের উন্নয়ন, নগর পরিকল্পনা, পরিবহন ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কোরিয়ান প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাবেক সচিব ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোঃ ফরিদুল ইসলাম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, কোরিয়ান প্রতিনিধি দলের সদস্য হাইয়ুম ডং সং ও জে কে মুন এবং বাগেরহাটের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বাগেরহাটের নগর উন্নয়ন ও পরিকল্পনা, পরিবহন ও যোগাযোগব্যবস্থা, বিনিয়োগের সম্ভাবনা এবং পর্যটন খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ ছাড়া জেলার উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
সভায় বাগেরহাটের বিদ্যমান উন্নয়ন সম্ভাবনা কাজে লাগানো, দক্ষ জনশক্তি তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
কোরিয়ানপ্রতিনিধিদলেরএসফরেরমাধ্যমেবাগেরহাটেরশিক্ষা, দক্ষতাউন্নয়ন, পর্যটন ও নগর উন্নয়নখাতে ভবিষ্যতে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
