বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি

খুলনা প্রতিনিধি: / ১৩
আপডেট সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার খুলনা মহানগর যুবদলের উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি নগরীর শিববাড়ি মোড় জিয়া হল চত্বরে র‌্যালি পূর্বক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে র‌্যালিটি নগরীর শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রয়েল মোড়ে গিয়ে শেষ হয়।
মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপি’র সভাপতি ও কেডিএর চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা। সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা শেষে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন।”
বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহবায়কবৃন্দ সোহেল মোল্লা, মোঃ কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু, গোলাম জুলকারনাইন, নাসিম আহমেদ ইমন, এড. ফজলুর রহমান রাজা, হাবিবুর রহমান কাজল, তামজীদ আহমেদ মিশুসহ খুলনা মহানগর যুবদলের সদস্য, থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।”সমাবেশে বক্তারা বলেন, যুবদল বিএনপি’র অন্যতম প্রধান শক্তি ও আন্দোলন-সংগ্রামের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবদলের নেতাকর্মীদের ভূমিকা অপরিহার্য।

জেলা শাখার র‌্যালি সমাবেশ : ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা যুবদলের নবগঠিত কমিটির উদ্যোগে বিশাল বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় বর্ণাঢ্য র‌্যালিটি নগরীর নতুন রেল স্টেশন থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।”
জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। এছাড়া উপস্থিত ছিলেন খান জুলফিকার আলী জুলু, তৈয়েবুর রহমান সজল, আতাউর রহমান রুনু। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাবির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম ও জেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।#sm


এই বিভাগের আরও খবর