সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

অবৈধ পাহাড়ি সেগুন কাঠসহ ৫ চোরাকারবারী আটক

মাসুম হাওলাদার: / ৭
আপডেট সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ পাহাড়ি সেগুন কাঠসহ ৫ চোরাকারবারী আটক।

চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সংলগ্ন বারেক বিল্ডিং এলাকায় আজ( ৯ নভেম্বর) মধ্যরাত ১২টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি ট্রাক তল্লাশী করে প্রায় ৪ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ১৭০ ঘনফুট অবৈধ পাহাড়ি সেগুন কাঠ ও ৫ জন চোরাকারবারীকে আটক করা হয়। কোস্ট গার্ড পূর্ব জোন জানন.

জব্দকৃত কাঠ, ট্রাক ও আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

বন ও পরিবেশ সুরক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরও খবর