বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

খুলনায় এসআরবি-৬ এর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাসুম হাওলাদার: / ১৭
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

খুলনা সদর থানাধীন টুটপাড়ায় এসআরবি-৬ এর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

। অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে এসআরবি ফোর্সেস অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার, (১৭ নভেম্বর), সকালে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সদর থানাধীন পশ্চিম টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মৃত নওয়াব আলী সিকদারের বাড়ির পুরাতন রান্নাঘর হতে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করে।

উল্লেখ্য যে, উদ্ধারকৃত অস্ত্রের পাশেই পাওয়া মোবাইল থেকে অনুমান করা যায় উপরোক্ত অস্ত্র ও মোবাইল খুলনার তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজান (২৬) এর। অভিযান পরিচালনাকালে এসআরবি ফোর্সের উপস্থিতি টের পেয়ে সিজান পালিয়ে যায়।

এসআরবি-৬ জানান,  উদ্ধারকৃত অস্ত্র উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় পলাতক আসামি শহিদুল ইসলাম সিজান (২৬), পিতা: মৃত শাহজাহান সিকদার, সাং: টুটপাড়া, থানা: খুলনা সদর, জেলা: খুলনার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উপরোক্ত আলামত হস্তান্তর করা হবে।


এই বিভাগের আরও খবর