মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ 

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : / ১৬
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

  ফসলের উৎপাদন বৃদ্ধি এবং ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে নওগাঁয় ২০২৬-২৭ অর্থবছরের প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৪ হাজার ১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে

​২০২৬-২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় প্রণোদনা কর্মসূচিতে প্রত্যেক কৃষককে এক বিঘা জমির জন্য এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে ।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ছিলেন নওগাঁ-৩  আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

 ‘দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে কৃষি উপকরণ কেনাবেচার নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। অনেক দরিদ্র কৃষকের জমির পরিমাণ কম হওয়ায় তাঁদের অল্প পরিমাণ সার প্রয়োজন হয়; কিন্তু বাজারে পাঁচ বা ১০ কেজির মতো কম পরিমাণে সার কেনা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই সমস্যা সমাধানে পাঁচ, ১০ ও ১৫ কেজিসহ বিভিন্ন পরিমাণে সার বিক্রির ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরীসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কৃষকেরা।


এই বিভাগের আরও খবর