মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

বাগেরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে ডেঙ্গু ও হাম প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: / ৪৬
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বাগেরহাটে ডেঙ্গু ও হাম প্রতিরোধে জেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত।

বাগেরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে,মঙ্গলবার(২৪ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডেঙ্গু ও হাম প্রতিরোধে ঝুঁকি যোগাযোগ এবং কমিউনিটি সম্পৃক্ততা (RCCE) বিষয়ক জেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
ঝুঁকি যোগাযোগ এবং কমিউনিটি সম্পৃক্ততা (RCCE) বিষয়ক এই সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল অফিস) সাবিহা মেহবুবা এবং বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার।
এছাড়াও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহম্মেদসহ বাগেরহাট জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় অংশগ্রহণ করেন।
সভায় জেলা প্রশাসক সকলকে ডেঙ্গু ও হাম প্রতিরোধ সতর্ক অবস্থানে থাকতে বলেন।
সভায় জেলা তথ্য অফিস বাগেরহাটের উপ-পরিচালক জনাব মুঈনুল ইসলাম ডেঙ্গু ও হাম প্রতিরোধ জেলা তথ্য অফিস বাগেরহাট এর বিভিন্ন প্রচার কার্যক্রম এর সচিত্র প্রতিবেদন তুলে ধরেন।
সভায় ডেঙ্গু ও হাম প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সঠিক বার্তা পৌঁছে দেওয়া, আন্তঃদপ্তর সমন্বয় জোরদার করা এবং সাধারণ মানুষকে সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।


এই বিভাগের আরও খবর