শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র

স্টাফ রিপোর্টার: / ২১২ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

সুবিধা বঞ্চিত ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র
শনিবার , ১৪ মার্চ,

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সুবিধা বঞ্চিত ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র। ও মোন রমযানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ” এই বারতাকে সামনে রেখে শনিবার (১৩ মার্চ) দুপরে খুলনায় বিভিন্ন পার্ক, রেলস্টেশন এবং পাড়া মহল্লায় অসহায় দুস্ত ভবঘুরদের মাঝে সংস্থার পক্ষ থেকে নির্বাহী পরিচালক শাহবাজ জামান উপস্থিত থেকে এই ঈদ সামগ্রী উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার ভাইস চেয়ারম্যান সোহানা খান। উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি কাজী মিজানুর রহমান, চীফ কো-অর্ডিনেটর আকতার হোসেন বাবলু ও বাদশা উদ্দিন মিন্টু। আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিকতা না করে শতাধিক এসকল ভবঘুর,সুবিধা বঞ্চিত দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় সংস্থার পক্ষ থেকে নির্বাহী পরিচালক শাহবাজ জামান বলেন, ভালো একা থাকা যায়না সবাইকে নিয়েই ভালো থাকতে হয়। আপনার আমার সামান্য সহযোগিতা কারো মুখে হাশি ফোটাতে পারে এ আত্মতৃপ্তি কম-কি। লোক দেখানো নয়, মানুষের মাঝে মানবিক প্রেম জাগ্রত হোক” সামর্থ্যবানরা সাহায্যের হাত প্রসারিত করুক এই ভাবনা থেকেই আমাদের প্রচারনা। খাদ্য সামগ্রী বিতরণ কালে সংস্থার চেয়ারম্যান জনাব আজিজুর রহমান এবং উপদেষ্টা মন্ডলির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমানসহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


এই বিভাগের আরও খবর