শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

ফরিদুল ইসলামের প্রচেষ্টায় বাগেরহাটে কর্মহীন  ৩শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা

মাসুম হাওলাদার: / ১১৫ টাইম ভিউ
আপডেট সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬


 অফিসার্স ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম-এর বিশেষ তত্ত্বাবধানে ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের সহযোগিতায় ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটে তিন শতাধিক দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এনজিও ব্যুরোতে নিবন্ধিত উন্নয়ন স্বেচ্ছাসেবা কার্যক্রম ‘উসেকা’-র আয়োজনে বুধবার  সকালে বাগেরহাট সদর উপজেলার স্বপ্ননীড়-বেশরগাতি এতিমখানা ও বৃদ্ধ নিবাস প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচি সম্পন্ন হয়।

সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম ও আমেরিকা প্রবাসী সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম জগলুর বিশেষ সহায়তায় এই খাদ্য সহায়তার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ড. ফরিদুল ইসলাম অনলাইনের মাধ্যমে যুক্ত থেকে উপকারভোগীদের খোঁজখবর নেন এবং লতিফ মাস্টার ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, চিকিৎসা ও জনহিতকর কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সমাজসেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে ড. ফরিদুল ইসলামের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের সামর্থ্যবানদের এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ফজলে এলাহী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এবং উসেকা-র সভাপতি কাজী লিয়াকত হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চাল, ডাল, আলু ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হাতে পেয়ে উপকারভোগীরা ড. ফরিদুল ইসলাম ও সংশ্লিষ্ট সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন।


এই বিভাগের আরও খবর