বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাগেরহাট প্রতিনিধি: / ২৫৪ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প

সহস্রাধিক রোগী পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।, ২৯ জানুয়ারি সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আয়োজনে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন বাগেরহাট ড্যাবের সাবেক সভাপতি ডা. এস এম লুতফুল কবীর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. মোঃ মেহেদী হাসান।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাগেরহাট সদর -১ আসনের(বাগেরহাট -কচুয়া) বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম, ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান (দীপু), ড্যাবের উপদেষ্টা ডা. রফিকুল হক বাবলু, অধ্যাপক ডা. রফিকুস সালেহীন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. এনামুল হক এবং খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ রবিউল ইসলাম তুহিন,বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম সমদ্দার,বাগেরহাট সিভিল সার্জন ডা. মাহবুবুল আলম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. এস এম শাহনেওয়াজ। সার্বিক সহযোগিতায় ছিল রোকেয়া বেগম ফাউন্ডেশন।

এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক ও মানবিক নেতা। তার আদর্শ অনুসরণ করে জনগণের পাশে দাঁড়ানোই এই আয়োজনের মূল লক্ষ্য। তারা বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় এ ধরনের মানবিক উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে দেশের বিভিন্ন এলাকার অভিজ্ঞ চিকিৎসকরা সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। bl


এই বিভাগের আরও খবর