শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ

মাসুম হাওলাদার: / ৫০
আপডেট সময়: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং ডেইলপাড়া সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর ) বিকাল ৫ টায় কোস্ট গার্ড স্টেশন সাবরাং কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মোঃ শাহাদাত হোসেন নাঈম লেঃ বিএন মিডিয়া কর্মকর্তা,বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন তিনি জানান,

জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখব।


এই বিভাগের আরও খবর