বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকার কাজ করছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: / ৫৬ টাইম ভিউ
আপডেট সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

দেশের স্বাস্থ্য ব্যবস্থার আমূল সংস্কার এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে।,মোবাইল মেডিকেল ভেহিকেল চালুর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও জনমুখী করতে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যেই চীনের সহায়তায় পাওয়া মোবাইল মেডিকেল ভেহিকেল দেশের বিভিন্ন এলাকায় ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) ‘চায়না-ডোনেটেড মোবাইল মেডিকেল ভেহিকেল’ হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এসব কথা বলেন।’
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী জানান, এই ভ্রাম্যমাণ মেডিকেল যান অসংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এসব রোগের কারণে সৃষ্ট পঙ্গুত্ব ও মৃত্যুহার কমাতেও সহায়তা করবে।’
তিনি আরও বলেন, অতীতে নানা অনিয়মের কারণে স্বাস্থ্য খাত ক্ষতিগ্রস্ত হলেও বর্তমানে তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণা, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তার ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর চেষ্টা চলছে।’
সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীও সহজেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাবে বলে আশা করা হচ্ছে।#BL


এই বিভাগের আরও খবর