বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

মিল্কভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ছাত্রলীগ-যুবলীগের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ৩১
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

বাগেরহাটে মিল্কভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ছাত্রলীগ-যুবলীগের ৩ সদস্য গ্রেফতার।

বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড-মিল্কভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ করে পেট্রোল বোমা নিক্ষেপ মামলায় ৩ যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ৩ জনই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য। তারা ককটেল নিক্ষেপের সাথে জড়িত বলে স্বীকার করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার  মো: জামিরুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, শরীফুল ইসলাম শামীম (২৩), মাহমুদুন নবী (৩১) ও মেহেদী হাসান রাসেল (২৬)। এদের সবার বাড়ি বাগেরহাট ও ফকিরহাট এলাকায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ককটেল নিক্ষেপের কাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং ভিডিও ধারণকৃত একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। বাগেরহাট জেলা
পুলিশ সুপার  মো: জামিরুল ইসলাম বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে খুলনার লবণচোরা থানায় অভিযান চালিয়ে শরীফুল ইসলাম শামীম ও মাহমুদুন নবী এবং ফকিরহাটের মুলঘর এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান রাসেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৩ জনই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য। তারা ককটেল নিক্ষেপের সাথে জড়িত বলে স্বীকার করেছে। এই মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।# 

প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার  মো: জামিরুল ইসলাম।


এই বিভাগের আরও খবর