কৃষি গবেষণা ফাউন্ডেশন এর অর্থায়নে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত ‘এডাপটেশন অব বি,এল,আর,আই ডেভলপ্টড নেটিভ চিকেন টু ইমপ্রুভ লাইভলিহুড অব ওমেন ইন সিলেক্টেড কোস্টাল এরিয়া অব বাংলাদেশ’ শীর্ষক ৩ বছর ব্যাপী প্রকল্পের সমাপনী মতবিনিময় সভা আজ ২ মে (শনিবার) বাগেরহাটের একটি অভিজাত হোটেলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুল নাহার মনিরা’র পরিচালনায় এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশন এর নির্বাহী চেয়ারম্যান ড. নাথুরাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশন এর সিনিয়র স্পেশালিস্ট ড. এরশাদুজ্জামান। বিভা-র নির্বাহী পরিচালক ও কো-পার্টনার সুকুমার ঘোষ এর সভাপতিত্বে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, গণমাধ্যম কর্মীসহ এই প্রকল্পের উপকারভোগী জেলার দুই উপজেলার চার গ্রামের মোট ৩২ জন মহিলা মুরগি খামারি এই মতবিনিময়ের সভায় অংশ নেন।
সবার শুরুতে উপস্থাপক গবেষক ড. কামরুল নাহার মনিরা তথ্যচিত্রের মাধ্যমে এই প্রকল্পের যাবতীয তথ্যাদি ও কার্যক্রম তুলে ধরেন। এরপর প্রধান অতিথি কৃষি গবেষণা ফাউন্ডেশন এর নির্বাহী চেয়ারম্যান ড. নাথুরাম সরকার ও অন্যান্য অতিথিরা উপকার ভোগী নারী খামারিদের সাথে মতবিনিময় করেন এবং তাদের জীবনের গল্প ধৈর্য সহকারে শোনেন। সবশেষে প্রধান অতিথি কৃষি গবেষণা ফাউন্ডেশন এর নির্বাহী চেয়ারম্যান ড. নাথুরাম সরকার খামারিদের ভবিষ্যৎ পরিকল্পনার দিকনির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর আয়োজন করে।sk
