শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীরমৃত্যুদন্ড

বাগেরহাট প্রতিনিধি। / ৫
আপডেট সময়: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬



বাগেরহাটের চিতলমারী উপজেলার উমাহুড়ি এলাকার চাঞ্চল্যকর দুলী বেগম (২০) হত্যার দায়ে তার স্বামী আল-আমীন সরদার (৫১) কে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। সাথে এক লাখ টাকার অর্থ-দন্ডও দিয়েছেন বিজ্ঞ বিচারক। বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত -২ এর বিজ্ঞ বিচারক মোঃ ফাইজুর রহমান বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় আসামী পলাতক ছিল। মামলার সংক্ষিপ্ত বিবারন ও রায় বিষয়ে আদালত সুত্র জানায়, ২০০৮ সালের ৮ ফেব্রæয়ারী সকালে চিতলমারী উপজেলার দরি উমাজুড়ি গ্রামে পিতার বাড়ীতে ফেলে পাষন্ড স্বামী আল আমীন সরদার স্ত্রী দুলী বেগম কে হত্যা করে। এ ঘটনায় পিতা ফহম উদ্দিন বাদী হয়ে ওই দিনই চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বলা হয় পাশর্^বর্ত্তি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মোশা সরদারের ছেলে আল আমীন সরদারের সাথে তার মেয়ে দুলী বিবাহ হয়। বিবাহের পর থেকে আল- আমীন যৌতুক দাবীতে দুলী বেগম কে ধারাবহিক নির্যাতন করত। আর এই নির্যাতনের ধারাবহিকতায় ঘটনার দিন দুলী বেগম কে তার পিতার বাড়ীতে গিয়ে হত্যা করে। মামলার তদন্ত শেষে চিতলমারী থানা পুলিশ আল আমীন কে অভিযুক্ত করে ওই বছর ই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিজ্ঞ বিচারক দীর্ঘ নির্ধারিত স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহন ও শুনানী শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষনা করেন। রায়ের আদেশে বলা হয় রায় ঘোষনার দিন থেকে আসামী ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে আফিল করতে পারবেন।#az


এই বিভাগের আরও খবর