সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি: / ১৩২ টাইম ভিউ
আপডেট সময়: রবিবার, ৩ মে, ২০২৬


যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) সন্ধ্যায় রেলরোড বাগেরহাট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রতি বছর ৩ মে সারা বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার।

আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-আজাদ রশিদী সহ সভাপতি এম এ ওয়াদুদ। সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তানভীর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান বাদল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর শেখ, কার্যনির্বাহী সদস্য শেখ আসাদুর রহমান, তিশা খানম, শ্যামল ঘোষসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম মানবাধিকার রক্ষা, গণতন্ত্র সুদৃঢ়করণ এবং টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।##


এই বিভাগের আরও খবর