শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

কক্সবাজারে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত বাহিনীর ৪ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: / ৫৩ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ৮ মে, ২০২৬

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (৮ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বালেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর সদস্যরা কক্সবাজারের মহেশখালী থানাধীন ধলঘাটা নাছিরডেল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের আলোকে গত ৭ মে বৃহস্পতিবার রাত ৯ টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আভিযানিক দল কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ জন সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য মতে আটককৃত ডাকাতদের বাড়িতে তল্লাশি চালিয়ে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাত সদস্যরা কক্সবাজার জেলার মহেশখালী থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ ফজল কাদের বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি করে আসছিল।
জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরও খবর