রবিবার, ১০ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

লতিফ মাস্টার ফাউন্ডেশনে কার্যক্রম আন্তর্জাতিক মানবিক সংস্থার পরিদর্শন:১০০পরিবারের মাঝে খাদ্য সহায়তা

মাসুম হাওলাদার: / ২০০ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ৯ মে, ২০২৬

লতিফ মাস্টার ফাউন্ডেশনে কার্যক্রম আন্তর্জাতিক মানবিক সংস্থার পরিদর্শন।বাগেরহাটে
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল ও কুয়েত রিলিভ সোসাইটির উদ্যোগে বাগেরহাটে সদর উপজেলার বেশরগাতী এলাকার লতিফ মাস্টার ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে প্রতিনিধিদল ফাউন্ডেশনের মসজিদ, স্বপ্ননীড় এতিম ও বৃদ্ধা নিবাস এবং ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। সদর উপজেরার বেশরগাতি গ্রামটি এখন আর কেবল একটি সাধারণ গ্রাম নয়, বরং এটি হয়ে উঠেছে মানবিকতা এবং স্বাবলম্বী হওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এ সময় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ১০০ অসহায় পরিবারের মাঝে ১৫ দিনের খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসময় চলমান বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. প্রদীপ কুমার বকসী, ডা. মিরাজুল করিম ও ডা. সোহাগ শেখ।এ সময় উপস্থিত ছিলেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বাংলাদেশ বিসিএস অফিসার্স ফোরামের বাগেরহাট জেলা সভাপতি,লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট মোহাম্মদ ফরিদুল ইসলাম বাবলু,লতিফ মাস্টার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন রনি,বাগেরহাট সদর এসিল্যান্ড এম,শরীফ খান, কর্মকর্তা বেগ শামিম, প্রকল্প পরিচালক মো. ওয়ালিউল্লাহ,বায়তুল লতিফ জামে মসজিদের সভাপতি শেখ শহর আলী,সাধারণ সম্পাদক কবির হোসেন মিন্টু, স্বপ্ন নীড় এতিম ও বৃদ্ধ নিবাসের সভাপতি সাবেক সেনা কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ শামিম, সালমান, বোরহান।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বাংলাদেশ বিসিএস অফিসার্স ফোরামের বাগেরহাট জেলা সভাপতি,লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টাবিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ ফরিদুল ইসলাম বাবলু বলেন, শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল ও কুয়েত রিলিভ সোসাইটির প্রতিনিধিরা আমাদের বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন করে অনেক সন্তুষ্টি প্রকাশ করেছেন। সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ঈদ-উল-আযহা উপলক্ষে ১০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে দরিদ্র ও দুস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে। পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।#


এই বিভাগের আরও খবর