বাগেরহাটের মোংলা বন্দর এলাকার নদীতে ট্রলার থেকে পড়ে মো: হোসেন মোড়ল (৪০) নামে একজন ট্রলার মাঝি নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সকালে মোংলা পৌর শহরের লেবার ঘাট এলাকায় নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ মো: হোসেন মোড়ল পাশ^বর্ত্তি খুলনা দাকোপের চালনা এলাকার মৃত: মো: ইউনুস মোড়লের ছেলে। স্থানীয়রা জানান, হোসেন প্রতিদিনই চালনা থেকে বিভিন্ন হ্যাচারীর মাছের পোনা নিয়ে মোংলায় আসে। বৃহস্পতিবার রেডি স্টার হ্যাচারীর পোনা নিয়ে মোংলায় আসার পর ট্রলার থেকে নামতে গিয়ে হঠাৎ নদীতে পড়ে তলিয়ে যান। এ সময় ট্রলারে থাকা তার স্ত্রী ও শিশু মেয়ে চিৎকার শুরু করলে হোসেনের অন্য সহযোগী সহ স্থানীয়রা সাথে সাথে নদীতে লাফিয়ে হোসেনকে উদ্ধারের চেষ্টা করে। পরে মোংলা ফায়ার সার্ভিসের , নৌ বাহিনীর এবং কোষ্টগার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এদিন বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত হোসেন মোড়লের সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে মোংলা ফায়ার সার্ভিসের লিডার মো: দেলোয়ার হোসেন জানান, নিখোঁজের খবর শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করি। হোসেন মোড়ল উদ্ধার না হওয়া পর্যন্ত এ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ নৌ বাহিনীর ডুবরি দল এবং কোষ্টগার্ডের ডুবরি দল নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।#az