শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

বাগেরহাটে শহরে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন:অভিযুক্ত আটক

বাগেরহাট প্রতিনিধি: / ৮৭ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ১৫ মে, ২০২৬


বাগেরহাটে শহরের বাসাবাটি বাইনেবাড়ি এলাকায় পারিবারিক বিরোধের জেরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে আম্মার শেখ (১৯) নামে একজন নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) রাতে আলী আব্দুল্লাহ তার ফুফুর বাড়িতে বেড়াতে আসেন। নিহত আম্মার ও অভিযুক্ত আলী আব্দুল্লাহ রাতে একই কক্ষে ঘুমাতে যান।
গভীর রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আলী আব্দুল্লাহ ধারালো ছুরি দিয়ে আম্মারের ঘাড়, বুক ও পিঠে আঘাত করেন।
দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা অভিযুক্ত আলী আব্দুল্লাহকে রক্তমাখা ছুরিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
বাগেরহাট সদর মডেল থানা পুলিশ জানায়, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত আব্দুল্লাহকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।#


এই বিভাগের আরও খবর