মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

বাগেরহাটে সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: / ৭৭ টাইম ভিউ
আপডেট সময়: সোমবার, ১৮ মে, ২০২৬

বাগেরহাট সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে ) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার,মোসা: আতিয়া খাতুন (ইউএনও)। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,,এম, শরীফ খান সহকারী কমিশনার ভূমিও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাগেরহাট,নাজমুল হাসান গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার বাগেরহাট। উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের, উইপি প্রশাসনিক কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। গ্রাম আদালতের বিচারিক সেবার গুরুত্ব তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: আতিয়া খাতুন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় বিনা হয়রানিতে, অল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার পৌঁছে দেওয়া। ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা গ্রহণ ও দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিষ্পত্তিকৃত মামলার নথি যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করতে হবে। গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রচারণা জোরদার করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি। বাগেরহাট সদর উপজেলা সমন্বয়কারী মনিরুল হক সরদার, সার্বিক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন। মনিরুল হক সরদার তিনি বলেন গ্রাম আদালতের এখতিয়ার, ক্ষমতা, বিচারযোগ্য মামলা এবং ফৌজদারি ও দেওয়ানি মামলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভা শেষে বক্তারা বলেন গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলার সকল ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের সার্বিক সহযোগিতা কামনা করেন।


এই বিভাগের আরও খবর