সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

কয়লা খনিতে বিস্ফোরণ,নিহত ৯০

উত্তাল ডেস্ক: / ৪৩ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ২৩ মে, ২০২৬

উত্তর চীনের একটি কয়লা খনিতে ঘটে যাওয়া গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ৯০ জনের মৃত্যু হয়েছে। এটি গত এক দশকে দেশের সবচেয়ে বড় খনি দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। শনিবার (২৩ মে) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, উদ্ধার তৎপরতা এখনও চলছে। হতাহতের সংখ্যা এখনও গণনা করা হচ্ছে। শানসি প্রদেশের ওই খনিতে এখনও নয়জন নিখোঁজ রয়েছেন।
খনি এলাকার কিনইউয়ান কাউন্টির জরুরি ব্যবস্থাপনা ব্যুরো সিএনএনকে জানিয়েছে, ৪০০ থেকে ৫০০ জনের একটি দল মাটির নিচে উদ্ধার কাজ চালাচ্ছে।”
এর আগে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চ্যাংঝি শহরের লিউশেনইউ কয়লা খনির ভেতরে কার্বন মনোক্সাইডের মাত্রা সীমা অতিক্রম করেছে।”
সাম্প্রতিক বছরগুলোতে এই জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে আনার প্রচেষ্টা সত্ত্বেও কয়লা চীনের শক্তির একটি প্রধান উৎস। শানসি হলো সর্বোচ্চ উৎপাদনকারী একটি প্রদেশ। এখান থেকে চীনের মোট কয়লার এক-চতুর্থাংশের বেশি সরবরাহ করা হয়।#bl


এই বিভাগের আরও খবর