সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

নিজ দেশে ফিরে আবেদন করতে হবে,যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড নীতিতে বড় পরিবর্তন

উত্তাল ডেস্ক: / ৩৩ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ২৩ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের জন্য গ্রিন কার্ড আবেদনের নিয়মে বড় পরিবর্তন এনেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা (ইউএসসিআইএস)। নতুন নীতিমালায় বলা হয়েছে, স্থায়ী বসবাসের অনুমতি পেতে হলে আবেদনকারীদের নিজ দেশে ফিরে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

শুক্রবার (২২ মে) প্রকাশিত এক নীতিগত স্মারকে এই নির্দেশনা দেয় ইউএসসিআইএস। সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অস্থায়ী ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিরা এখন থেকে দেশের ভেতরে থেকে সরাসরি গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন না।”
কর্তৃপক্ষের দাবি, নতুন এ নীতির মাধ্যমে অভিবাসন ব্যবস্থার বিভিন্ন দুর্বলতা বা ফাঁকফোকর বন্ধ করা সম্ভব হবে। পাশাপাশি জমে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তি করাও সহজ হবে।”
তবে সংস্থাটি জানিয়েছে, বিশেষ পরিস্থিতিতে কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
এদিকে মানবাধিকার ও শরণার্থী সহায়তাকারী সংগঠনগুলো এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। তাদের মতে, এই নীতির ফলে মানবপাচারের শিকার ব্যক্তি, নির্যাতনের শিকার নারী কিংবা ঝুঁকিতে থাকা শিশুদের এমন দেশে ফিরে যেতে বাধ্য করা হতে পারে, যেখান থেকে তারা নিরাপত্তার জন্য পালিয়ে এসেছিল।”
বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিকে আরও কঠোর করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত এসেছে। এর আগে শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং গণমাধ্যমকর্মীদের ভিসা নীতিতেও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়।

এছাড়া চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে।#bl


এই বিভাগের আরও খবর