পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সর্বস্তরের জনগণ ও দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীসহ সকলকে আন্তরিক ঈদুল আজহার শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বাংলাদেশ বিসিএস অফিসার্স ফোরামের বাগেরহাট জেলা সভাপতি,লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ফরিদুল ইসলাম বাবলু। সোমবার (২৫ মে ) বিকালে
এক শুভেচ্ছা বার্তায় তিনি সাবেক সচিব ড. মোহাম্মদ ফরিদুল ইসলাম বাবলু বলেন,পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষা দেয়। এই ঈদের মূল শিক্ষা হচ্ছে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাঁসি ফোঁটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়। ঈদের আনন্দ ধনী-গরীব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক-এটাই আমার প্রত্যাশা।

শুভেচ্ছা বার্তায় তিনি সাবেক সচিব ও বিসিএস অফিসার্স ফোরামের বাগেরহাট জেলা সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ ফরিদুল ইসলাম বাবলু আরো বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ভ্রাতৃত্ব ও মানবতার এক অনন্য শিক্ষা বহন করে।বাগেরহাটসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান ।
