বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

মানুষের মুখে হাঁসি ফোঁটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়:সাবেক ছাত্রনেতা জগলু

মাসুম হাওলাদার: / ৮৬ টাইম ভিউ
আপডেট সময়: বুধবার, ২৭ মে, ২০২৬

মানুষের মুখে হাঁসি ফোঁটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়:সাবেক ছাত্রনেতা জগলু। শুভেচ্ছা বার্তায় বিশিষ্ট সমাজসেবক, সিপিএ, এক সময়ের তুখোড় ছাত্রনেতা ও প্রতিষ্ঠাতা, লতিফ মাষ্টার ফাউন্ডেশন, মোঃ রফিকুল ইসলাম জগলু বলেন।
আল্লাহ আপনার ত্যাগ ও ইবাদত কবুল করুন, এবং জীবনকে শান্তিতে ভরিয়ে দিন। ঈদ মোবারক,
এই সুন্দর ঈদ আপনার এবং আপনার পরিবারের জন্য শান্তি, অফুরন্ত আশীর্বাদ এবং অনেক আনন্দ বয়ে আনুক। আপনার হৃদয় ভালোবাসায় ভরে উঠুক।

বুধবার,(২৭ মে ) বিকালেএক শুভেচ্ছা বার্তায় সিপিএ, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম জগলু বলেন,
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সর্বস্তরের জনগণ ও দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীসহ সকলকে আন্তরিক ঈদুল আজহার শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন। ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষা দেয়। এই ঈদের মূল শিক্ষা হচ্ছে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাঁসি ফোঁটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়। ঈদের আনন্দ ধনী-গরীব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক-এটাই আমার প্রত্যাশা।

সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম জগলু


এই বিভাগের আরও খবর