বাগেরহাটে হারুন কুটি মেমোরিয়াল ফুটবল একাডেমির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
হারুন কুটি মেমোরিয়াল ফুটবল একাডেমির সভাপতি বদিউজ্জামান মিঠু বলেন খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে। ‘মাদককে না বলি, মাঠে এসে ফুটবল খেলি, সভাপতি বদিউজ্জামান মিঠু তিনি আরো বলেন খেলাধুলা তরুণ ও শিশুদেরকে বিপথগামী হওয়া বা মাদকের মতো বদভ্যাস থেকে দূরে রাখতে সাহায্য করে, খেলাধুলার মাধ্যমে মানুষ যেমন তার শারিরীক সুস্থতা নিশ্চিত করে তেমনি তার মানসিক প্রফুল্লতারও বিকাশ ঘটায়। এ সময় খেলোয়ারদের সঙ্গে কুশল বিনিময় করে তিনি।
শুক্রবার (২৯মে) বাগেরহাটে হারুন কুটি মেমোরিয়াল ফুটবল একাডেমির ঈদ পুনর্মিলন অনুষ্ঠান,সদর উপজেলার রাংদিয়া ইস্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়, উক্ত পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,হারুন কুটি মেমোরিয়াল ফুটবল একাডেমির সভাপতি বদিউজ্জামান মিঠু, আরো উপস্তিত ছিলেন,ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক জাকির হোসেন চৌধুরী,ঢাকা থেকে জি কে কোচ,
অমিত কুমার রায়, হারুন কুটি মেমোরিয়াল ফুটবল একাডেমির পরিচালক আবদুর রহমান,
কোচ মনির হোসেন, সহকারী বিপ্লব ,তোয়েব আলিসহ জাতীয় দলের সাবেক ফুটবল খেলোয়াড় গন উপস্থিত ছিলেন। একাডেমির খেলোয়াড়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সকলে।
হারুন কুটি মেমোরিয়াল ফুটবল একাডেমির পরিচালক আবদুর রহমান বলেন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজনে মাঠে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি এবং সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। তিনি অরো বলেন খেলাধুলাই পারে মানুষের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে, মানসিক চাপ কমাতে, এবং তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত শারীরিক চর্চা ও খেলাধুলা হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।খেলাধুলো শুধু শরীর গঠন করে না,গঠন করে স্বভাব চরিত্র, খেলা ধুলোর মধ্য দিয়েই তৈরী হয় খেলোয়াড় সুলভ মনোভাব।

