মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

চট্টগ্রামে চোরাইকৃত কয়লা, গম ও স্ক্র্যাপ জব্দ করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক: / ১৭২
আপডেট সময়: রবিবার, ৩১ মে, ২০২৬

চট্টগ্রামের পতেঙ্গায় বিপুল পরিমাণ চোরাইকৃত কয়লা, গম ও স্ক্র্যাপ জব্দ করেছে কোস্ট গার্ড।

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নং ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে গত ৩০ মে ২০২৬ রাত ৯ টায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ১.৫ টন খনিজ কয়লা, ৩০০ কেজি গম, ৩০ কেজি স্ক্র্যাপ ও চোরাচালান কাজে ব্যবহৃত ১ টি কাঠের বোট জব্দ করা হয়। এসময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সুমন আল মুকিত লেঃ কমান্ডার বিএন
মিডিয়া কর্মকর্তা তিনি জানান,

জব্দকৃত আলামত ও চোরাচালান কাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



এই বিভাগের আরও খবর