মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

অফিসার্স ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: / ৭৬ টাইম ভিউ
আপডেট সময়: সোমবার, ১ জুন, ২০২৬

বিএনপি’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এঁর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে অফিসার্স ফোরামের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বাগেরহাট সার্কিট হাউসের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, কূটনীতিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বিসিএস অফিসার্স ফোরামের জেলা সভাপতি ড. মো. ফরিদুল ইসলাম ফোরামের উদ্যোগে এ পর্যন্ত বাগেরহাটে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, জেলার উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে বাগেরহাট অফিসার্স ফোরাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প‌রি‌বেশ, বন ও জলবায়ু প‌রিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলাম এমপি। তিনি তাঁর বক্তব্যে বাগেরহাটের সম্ভাবনা, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জেলার টেকসই উন্নয়নে প্রবাসী ও স্থানীয় মেধাবীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
মেজর শেখ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সরকারি পি.সি. কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক হেদায়েত আলী শেখ, সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম, খুলনা মেডিকেল কলেজের উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো: বাতেন এবং বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বাগেরহাটের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান ও শিল্পায়নের বিভিন্ন দিক তুলে ধরে জেলার সার্বিক উন্নয়নের জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, প্রাকৃতিক সম্পদ ও ঐতিহাসিক ঐতিহ্যে সমৃদ্ধ বাগেরহাটকে দেশের অন্যতম উন্নত জেলায় পরিণত করার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
আলোচনা শেষে বক্তাদের মতামতের ভিত্তিতে ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম বাগেরহাটের দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে ১২টি গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করেন। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে বাগেরহাটে রেললাইন স্থাপন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয় স্থাপন, আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, পর্যটন শিল্পের বিকাশ, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ।


অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন বক্তারা। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে দেশ, জাতি এবং বাগেরহাটের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


এই বিভাগের আরও খবর